1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ইয়াবা সিন্ডিকেটের দাপট! সাংবাদিকের ওপর হামলায় ক্ষোভে ফুঁসছে জনতা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা

কাষ্টোঘর সুইপার কলোনীর সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্রাইম রিপোর্টার মো. আমিন আহমেদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মাদক ব্যবসার সঙ্গে জড়িত রাদা রানী ও তার ছেলেরা এ হামলায় জড়িত।

এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়না লাল, তার মা রাদা রানীসহ অন্যান্য অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। কতোয়ালী মডেল থানা পুলিশ একাধিকবার অভিযান চালালেও এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গোপন সূত্রে জানা গেছে, রাদা রানী ও তার ছেলেরা শহরের একটি নতুন বিলাসবহুল বাড়িতে আত্মগোপন করে আছে। উল্লেখ্য, প্রায় এক বছর আগেও রাদা রানী সিলেট সিটি করপোরেশনে সুইপার হিসেবে কাজ করতেন। হঠাৎ করেই তাদের আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন দেখা গেছে—তার ছেলেরা আইফোন ব্যবহার করছে এবং সুজুকি এফজেড মোটরসাইকেলে চলাচল করছে।

সাধারণ মানুষের প্রশ্ন—কীভাবে রাতারাতি কয়েক কোটি টাকার মালিক হয়ে উঠলো এই পরিবার? স্থানীয়দের অভিযোগ, কাষ্টোঘর এলাকায় ইয়াবা ব্যবসা এখনো সক্রিয় রয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পরও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

বর্তমানে রাদা রানীর ছেলেকে ‘নিখোঁজ’ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, পুরো কাষ্টোঘর এলাকায় ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে এই চক্র।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক।

📢 কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে কতোয়ালী মডেল থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss