1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সান্তাহারে সি এন জি অটো-রিক্সার দুপক্ষের সংঘর্ষ! আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ জন।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

সান্তাহারে সি এন জি অটো-রিক্সার দুপক্ষের সংঘর্ষ! আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ জন।

নওগাঁ প্রতিনিধি :

আজ সন্ধ্যায় সান্তাহারে সিএনজি অটোরিকশার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় দ্রুত নওগাঁ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের ভিডিও চিত্র ধারণ করতে বাধা দিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এতে একাধিক ব্যক্তি আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও চিত্র ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সংবাদ সংগ্রহে বিঘ্ন ঘটে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss