বগুড়া কাহালু উপজেলায় যুবতী মেয়ের ঘরের জানালায় দাঁড়িয়ে উঁকি দেওয়ার জেরে হামলা বাড়িঘর ও ভাঙচুর
কাহালু প্রতিনিধি :
গত শনিবার (৪ এপ্রিল) উক্ত ঘটনায় নির্যাতিত কাহালু উপজেলার উলট্ট পশ্চিমপাড়ার মোঃ তৈয়ব আলীর ছেলে মোঃ আজিজুল হক কাহালু থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা হলো, একই এলাকার মৃতমহি সোনারের ছেলে মোজাম্মেল হক (৬৮), মোঃ নজিব এর ছেলে মোঃ সিয়াম (২২), সিয়ামের পিতা নজিব (৪৫), তার মেয়ে ইফতি (১৮), স্ত্রী পলিন বেগম (৪০)।
অভিযোেগে তিনি উল্লেখ করেন যে, নির্যাতনকারিদের বাড়ী ও তার বাড়ী পাশাপাশি অবস্থিত। তাদের সাথে পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে তারা বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। এমতাবস্থায় গত ২ থেকে ৩ মাস ধরে মোজাম্মেল হক মাঝে মধ্যেই আজিজুল হকের মেয়ের শয়ন কক্ষের জানালার কাছে গিয়ে ওত পেতে থাকে এবং উকিঝুকি মারে। বিষয়টি তার মেয়েরা বুঝতে পেরে তাকে নিষেধ করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩ টার সময় তার মেয়ের শয়নকক্ষের জানালার পাশে এসে পুণরায় উঁকিঝুকি মারতে থাকে। আজিজুল হকের মেয়েরা দেখতে পেয়ে তাকে এই সব কর্মকান্ড করতে নিষেধ করে। ঘটনাটি জানতে পেরে তাকে আমি ভবিষৎতে উকিঝুকি মারতে নিষেধ করি। এতে করে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে বাড়ীতে গিয়ে উল্লেখিত ২,৩,৪ ও ৫ নম্বরে উল্লেখিতদের কে সাথে নিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া নিয়ে আসিয়া আমার বসত বাড়ীর দরজার সামনে আমাকে একা পেয়ে এলোপাতারী মারপিট করতে থাকে। আমাকে বাঁচাতে মোছাঃ ফরিদা বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতারী মারপিট করে। একপর্যায়ে আমাদেরকে হত্যার জন্য হাসুয়া নিয়ে এলে মোছাঃ ফরিদা বেগম প্রাণ ভয়ে ঘরের ভিতরে প্রবেশ ঢুকে পড়ে, ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় তারা বসত বাড়ীর দরজা, জানালা ভাঙচুর করে একটি ডিসকোভার ১৩৫ সিসি মোটর সাইকেল হাসুয়া দিয়ে চুটিয়ে ক্ষত বিক্ষত করেছে। তারা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে।
উক্ত বিষয়টি নিয়ে আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে কাহালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, মোঃ আজিজুল হক।
© All rights reserved © 2026 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.