1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রাপ্তি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রাপ্তি

নন্দীগ্রাম প্রতিনিধি :

থালতা মাঝগ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক গুরুতর আহত নেতাকে তার  মানবিক দিক বিবেচনায়, চিকিৎসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন—এটি সত্যিই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এক মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের লোকজন ভোট কেনার চেষ্টা করলে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ (মাসুদ রানা) সাহসিকতার সাথে বাধা দেন। এর জেরে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয়, ফলে তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।

এই ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো—ছেলের এমন অবস্থা সহ্য করতে না পেরে তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেন।

এই কঠিন সময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই । বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন এর সার্বিক সহযোগিতা এখন পর্যন্ত অব্যাহত।

এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss