1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

বগুড়া গাবতলীতে শ্যালো মেশিনের ঘর থেকে আব্দুল লতিফ আকন্দের লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

বগুড়া গাবতলীতে শ্যালো মেশিনের ঘর থেকে আব্দুল লতিফ আকন্দের লাশ উদ্ধার

গাবতলী প্রতিনিধি :

বগুড়ার গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নস্থ নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামের বিয়ের গাছের উত্তর পাশে স্যালো মেশিন ঘরের সাথে লাগানো পূর্ব পাশে ধানক্ষেতের মধ্যে মোঃ আব্দুল লতিফ (৬৫), পিতা মৃত মোবারক আলী আকন্দ, গ্রাম নিশিন্দারা (পশ্চিম পাড়া), গাবতলী-বগুড়া। পরে সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, মৃতদেহ উদ্ধার করে। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। লতিব আকন্দ প্রতিদিনের ন্যায় গত শনিবার দিন গত রাতের খাবার খেয়ে স্যালো মেশিন ঘরে রাতে ঘুমান বলে তার পরিবার সূত্রে জানা যায়। গত শনিবার দিন গত রাতের যে কোন সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লতিব আকন্দকে হত্যা করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ভিকটিম মোঃ আব্দুল লতিফ (৬৫), পিতা মৃত মোবারক আলী আকন্দ, নিশিন্দারা (পশ্চিম পাড়া)।
সারিয়াকান্দি ও গাবতলীর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন, এসআই মোঃ মজিবর রহমান, এসআই মোহাম্মদ আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss