বগুড়া ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি :
বগুড়া শহরের ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি আবুল কালাম আজাদ (ছাতা মার্কা) ও সাধারণ সম্পাদক আতিকুল প্রামানিক (দোয়েল পাখির)। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন করা হয়। উক্ত সংগঠনের মোট ভোটার সংখ্যা ৬৯৪ জন, ৪৩৮ জন তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
বিভিন্ন পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ ফজলু প্রামানিক (ঘোড়া মার্কা), সহ-সাধারণ সম্পাদক পদে সুকুমার দাস (উট পাখি), কোষাধক্ষ্য পদে চিত্তরঞ্জন দাস (কাপ পিরিচ)। কার্যনির্বাহী সদস্য পদে যারা বিজয় হয়েছেন, মুরাদ খান ছনি (কলস), সালাম বারি (শাপলা), রহিম প্রামানিক (ডাব), মানিক মোল্লা (দেয়াল ঘড়ি), গাদেল মন্ডল (আনারস) ও আজিম শেখ (গরুর গাড়ী)। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন, মোছাঃ সাবিহা আফরুজ তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম ও মোঃ আব্দুস ছালেক।
© All rights reserved © 2026 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.