1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম ইসলাম জিন্না গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম ইসলাম জিন্না গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার
বগুড়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি, বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ থানা-এর একটি মামলার (নং-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়ার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss