বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা
নন্দীগ্রাম প্রতিনিধি:
অদ্য ২১/৩/২০২৬ খ্রিষ্টাবদহ রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায থেকে রাত্রি প্রায় দশটা ত্রিশ মিনিট পর্যন্ত ধান্দার স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ঈদে পুনর্মিলন অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ কাহালু নন্দীগ্রাম আসনের নির্বাচিত দুই বারের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন উক্ত স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আফছার আলী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উক্ত স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এবং তার সফর সঙ্গে হিসেবে আমি উপস্থিত ছিলাম অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। সার্বিক আয়োজনের আহ্বায়ক ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম রব্বানী। এছাড়াও উক্ত স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন টিসিবি কর্মরত আছেন বিভিন্ন সরকারি কলেজে এবং ক্যাডার ভুক্ত বিভিন্ন চাকরিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন তারা উক্ত ঈদে সম্মেলনে উপস্থিত ছিলেন। এই ঈদে পুনর্মিলনী এমন একটা আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠিত হয়েছিল যা আমি নিজে দেখে অভিভূত হয়েছি তারা আমাদেরকে অনেক সম্মানে সম্মানিত করেছেন বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছেন এটা আমাদেরও স্মৃতিপটে বিশাল একটা স্মৃতি হয়ে থাকবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে এমনিভাবে আয়োজন করলে অনেক অনেক ভালো লাগবে এবং সবার মধ্যে ভাব বিনিময় পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
© All rights reserved © 2026 Coder Boss