বগুড়া জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিয়াজুল ইসলাম, বগুড়া
গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪-০০ ঘটিকায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে, শিক্ষক কর্মচারী ঐক্য জোট,বগুড়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মচারী নেতা মাও: জাকির হোসেন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঐক্য জোটের জেলা সভাপতি জনাব অধ্যক্ষ মো: মোকছেদুল আলম।অনুষ্ঠান সঙ্চালনা করেন জেলা যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক জনাব মাহিনুর রহমান ও সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব বজলুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জেলা সভাপতি ও বগুড়া ৬ উপ নির্বাচনে
সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো: রেজাউল করিম বাদশা। প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মো: রমজান আলী আকন্দ,বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে, বগুড়া সদর উপজেলা, বিএনপির সভাপতি জনাব মাফতুন আহম্মেদ খান রুবেল, বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সদস্য সচিব জনাব মো: মিজানুর রহমান, বাকশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম,শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহবায়ক, আব্দুল্লাহ আল মূতী মামুন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মো: আব্দুল হাই, কেন্দ্রীয় কমিটির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব বুলবুল হাসান, কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জনাব মো: আবুল বাসার,কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য জনাব
মো: তোফায়েল আহমেদ ও মাদরাসা শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মো: জিল্লুর রহমান।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,জেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব মো: শহীদুল ইসলাম বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক জনাব অধ্যক্ষ ড. মো: আব্দুল মান্নান।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব আলহাজ্ব সাইফুল ইসলাম জনাব হারুন অর রশিদ, জনাব মো: বেলাল উদ্দিন, মোস্তাফিজার রহমান মজনু আব্দুল হালিম দুদু, তাজুল ইসলাম প্রমুখ।প্রতিষ্ঠান প্রধানগণের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বিএম মডেল স্কুল এন্ড কলেজ এর
আজিজুল হকক কলেজ এর সাবেক অধ্যক্ষ ও টিএমএসএস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জনাব প্রফেসর শাহজাহান আলী,পৌর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ জনাব আহসান হাবীব প্রমুখ। এ ছাড়াও বগুড়া কলেজ শিক্ষকদের মধ্যে ছিলেন রেজাউল হক, হারুনুর রশিদ, লুৎফর রহমান রাসেল, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, আনিসুর রহমান, হাবিবুর রহমান,শাহ আলম শাহীন,জিন্নাতুল আলম ও মাধ্যমিক বিদ্যালয়সমুহের প্রধানগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন যথাক্রমে জনাব আলহাজ্ব মো : লুৎফর রহমান,জনাব গোলাম রহমান, জনাব মো: দেওয়ান কবির হাসান,জনাব মো:জহুরুল ইসলাম, জনাব মো: নূরুল ইসলাম,
জনাব মো: লাল মিয়া, জনাব মো: আবিদ হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যান কামনা ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
মুনাজাত পরিচালনা করেন বাশিস জেলা আহবায়ক ও আলেমে দ্বীন মাও: আব্দুল্লাহ আল মূতী মামুন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.