বরিশাল জেলার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি:
আজ ১১ মার্চ বিকাল ৪ ঘটিকায় সরকারি বিএম কলেজের কনফারেন্স হলে শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলার আহবায় অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঃ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম, জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ আবুল কালাম,, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মিজান মেনন,বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ হারুন অর রশিদ, বাকশিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগরের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক জিসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঝালকাঠি জেলার আহবায়ক অধ্যাপক এজাজ হাসান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান নকিব,বাসিস কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আলমতাজ কলি, কেন্দ্রীয় সহ সাহিত্য সম্পাদক ও বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, জেলা সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন খান, বাকশিস জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ শাহ ই আলম জহির সহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে শিক্ষকদের অবসরের পর তিন মাসের মধ্যে কল্যাণ ভাতা ও ছয় মাসের মধ্যে অবসর ভাতা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবী করেন, তিনি বলেন না হয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট আগামী দিনে রাজপথ অবরোধ করে এই দাবি আদায় করে নিবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.