1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে শাজাহানপুরে মানববন্ধন ও বিক্ষোভ

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৫ Time View

সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে শাজাহানপুরে মানববন্ধন ও বিক্ষোভ

শাজাহানপুর প্রতিনিধি :

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক একুশে টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চিহ্নিত চাঁদাবাজ আইয়ুব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। কৃষক নিকট চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত এই নেতাকে দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া–ঢাকা মহাসড়কের মাঝিড়া বন্দরে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিক ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান সিনিয়র রিপোর্টার মেহেরুল সুজন,শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাহাদাত হোসেন, দৈনিক কালবেলার জেলা মাল্টিমিডিয়া প্রধান মিলন হোসেন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সনি, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আব্দুল ওহাব, ভোরের দর্পণ প্রতিনিধি রিপন, খালেদ সিদ্দিক, জাকারিয়া ও নাজিরুল ইসলাম সহ অন্যান্যরা।
এছাড়াও শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার, সদস্য রঞ্জু, সাংবাদিক মিজানুর রহমান, মহিউদ্দিন, সুজন, শিপলু, হান্নানসহ স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সম্প্রতি শাজাহানপুরের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আলুর ট্রাক আটকে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এর জেরে শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও কটূক্তি করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত একজন অভিজ্ঞ সাংবাদিককে এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক সমাজ সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সাধারণ মানুষের পক্ষে কাজ করে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

সমাবেশ থেকে দ্রুত চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss