আদালতে হাজিরা দিতে গিয়ে প্রতারণা মামলায় দুই মাদ্রাসা শিক্ষক জেল হাজতে।
সোনাতলা প্রতিনিধি :
বগুড়া জেলার সোনাতলা উপজেলাধীন মধ্য দিগঘলকান্দি আব্দুল বাসেত দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মো: রেজাউল করিম পান্না পিতা মৃত, অসিম উদ্দন, ভৌত বিজ্ঞান শিক্ষক পরিতোষ কুমার (৭১৮/২৫ জয়পুরহাট) নং এক প্রতারণা মামলায় হাজিরা দিতে গিয়ে আটক।
জানা গেছে রেজাউল করিম পান্না পিতা মৃত অসিম উদ্দিন গ্রাম, বাথুয়া বাড়ী, থানা ও জেলা বগুড়া। আটক রেজাউল করিম পান্না সোনাতলা উপজেলাধীন আব্দুল বাসেত দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক।
আটক এই রেজাউল করিম পান্না চাকুরী দেয়ার কথা বলে অনেক মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রুপালী রানী নামের এক মহিলা অভিযোগ করে বলেন তাহাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই রেজাউল করিম পান্না বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বগুড়া জেলা যুবলীগের সভাপতি পোদ্দার লিটনের একান্ত সহকারী ছিলেন। এই পান্নার ভয়ে পীরগাছা এলাকায় কেউ বলতে সাহস পেত না। এছাড়াও তার এক ভাগ্নে কে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সচিবালয়ের সচিব হিসেবে পরিচয় দিত এবং এলাকায় খুব দাপট দেখাতো।
#মামলা #গ্রেফতার #বগুড়া
© All rights reserved © 2026 Coder Boss