1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

শাজাহানপুরে আরিয়া ইউনিয়নে এক কলেজ ছাত্রীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার!

শাহজাহানপুর প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় শান্তনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ ভাড়া বাসার শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্তনা আক্তার উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি ওয়াইএমসি স্কুলের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং পরিবারসহ রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহা: তৌহিদুল ইসলাম জানান, কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss