1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বগুড়া সদর থানায় শ্রী সুধী হরিজনের লিখিত অভিযোগ দায়ের করেছে

Coder Boss
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮০ Time View

বগুড়া সদর থানায় শ্রী সুধী হরিজনের লিখিত অভিযোগ দায়ের করেছে

বগুড়া প্রতিনিধি:

শ্রী সুধী হরিজন (৬৫), পিতা-মৃত বেফাইয়া হরিজন, সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা ও জেলা-বগুড়া। আজ সোমবাব শ্রী সুধী হরিজনবাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বিবাদীরা হলো, ১। শ্রী স্বপন হরিজন (৫৫), পিতা মৃত ঘুটুরাম হরিজন, ২। শ্রী গৌতম প্রসাদ হরিজন (৪৫), ৩। শ্রী সিন্ধার্ত প্রসাদ হরিজন (৩২), উভয়ের পিতা-মৃত মন্টুরাম প্রসাদ হরিজন, ৪। শ্রী বিপ্লব হরিজন (৩৮), পিতা মৃত নির্মল হরিজন, ৫। শ্রী পলাশ হরিজন (৪৭), পিতা মৃত রমেশ হরিজন, ৬। শ্রী চন্দন হরিজন (৪৪), পিতা-মৃত সাজন রাম হরিজন, ৭। শ্রী অমৃত প্রসাদ হরিজন (৩৫),পিতা মৃত মন্টুরাম প্রসাদ হরিজন, সকলের সাং শিববাটী কাটনারপাড়া হরিজন কলোনী, থানা ও জেলা-বগুড়াগণ সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের যে, বগুড়া জেলা হাড়ি সমাজ, বগুড়া এর হাড়ি সমাজের মৃত্যু বাবদ চৌক টাকা কর্তন করাকে কেন্দ্র করিয়া পূর্ব থেকে উক্ত বিবাদীগণ আমাদের সাথে বিরোধ করিয়া আসিতেছে। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া আজ সোমবাব দুপুর অনুমানিক ১ টারসময় উক্ত বিবাদীগণ পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠিসোঠা, লোহার রড, দেশী অস্ত্র নিয়ে বগুড়া শহরের সাতমাথায় আমাদের অস্থায়ী অফিসে অতর্কিতভাবে হামলা করিয়া ভাংচুর ও আগুন ধরিয়া দিয়া অনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। ঐসময় ‍আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ আমাদের প্রাণ নাশের হুমকি প্রদানসহ আমাদের যেকোন সময় যেকোন ধরণের ক্ষতিসাধন করিবে বলে হুমকি প্রদান করে ঘটনাস্থল হইতে চলে যায়। অতঃপর উক্ত বিষয় লইয়া স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করিবে বলে আমাদের উক্ত বিবাদীগণ বগুড়া শহরের শিববাটী কাটনারপাড়াস্থ হরিজন কলোনীতে ডাকিলে আমরা সরল বিশ্বাসে উক্ত বিবাদীদের কথামত আজ বিকালে শিববাটী কাটনারপাড়াস্থ হরিজন কলোনীতে যাই। তারপর উক্ত বিষয় লইয়া কথাবার্তা চলাকালে উক্ত বিবাদীগণ পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোঠা, লোহার রড ও ধারালো রাম দা লইয়া আমাদের ঘিরে ধরে এবং বিবাদী শ্রী গৌতম প্রসাদ হরিজন এর হুকুমে সকল বিবাদীগণ আমাদের মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানেক বেদনাদায়ক জখম করে। বিবাদী শ্রী অমৃত প্রসাদ হরিজন এর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিম শ্রী হাতিম হরিজন এর মাথার ডান পার্শ্বে আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরত্বর জখম করে। বিবাদী সিদ্ধার্ত প্রসাদ হরিজন এর হাতে থাকা লোহার রড দ্বারা বাম পায়ের হাটুর নিচে আঘাত করিয়া হাড় ভাঙ্গা গুরত্বর জখম করে। ঐসময় ভিকটিম শানু ও দিলিপ আগাইয়া আসিলে বিবাদী শ্রী বিপ্লব হরিজন এর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা ভিকিটম শানু এর মাথায় আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরতর জখম করে। বিবাদী শ্রী গৌতম প্রসাদ হরিজন এর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্রে ভিকটিম দিলিপ এর বাম পায়ের গোড়ালীর উপরে আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরতর জখম করে। ভিকটিম হাতিম পকেটে থাকা পৌরসভার বেতনের ১০ হাজার টাকা বিবাদী পলাশ অসৎ ‍উদ্দেশ্যে চুরি করে নেয়। উক্ত বিবাদীগণ আমাকেসহ ভিকটিমদের এলোপাথারীভাবে মারপিট করিয়া গুরতর জখম করে। আমাদের ডাক চিৎকার শুনিয়া সাক্ষী ১। শ্রী টুটুল হরিজন (৫০), পিতা মৃত বকুল হরিজন, ২। শ্রী সিমান্ত হরিজন (৫০), পিতা-মৃত সুধীর হরিজন, উভয়ের সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা ও জেলা-বগুড়াদ্বয় আরো অনেকে ঘটনাস্থলে আগইয়া আসিলে উক্ত বিবাদীগণ আমাদের খুন জখমের হুমকিসহ যেকোন সময় যেকোন ধরণের ক্ষতিসাধন করিবে বলে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষীদের সহায়তায় ভিকটিমদের মোহাম্মাদ আলী হাসপাতাল, বগুড়ায় চিকিৎসা প্রদান করিয়া আত্মীয় স্বজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হলো। সদর থানায় লিখিত অভিযোগকারী শ্রী সুধী হরিজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss