1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বগুড়ার শিয়ালের উৎপাত বেড়েছে একই দিনে শিয়ালের কামড়ে ৮ জন আহত!

Coder Boss
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

বগুড়ার শিয়ালের উৎপাত বেড়েছে একই দিনে শিয়ালের কামড়ে ৮ জন আহত!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া ও বলদিপালান গ্রামে শিয়ালের আক্রমণে একদিনে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে, এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শিয়াল লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দিতে শুরু করে। এতে বলদিপালান গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার ছেলে আতিকুল (১৮), নারগিস আক্তার (৩৭), মকবুল হোসেন (৬০) এবং কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০)সহ অন্তত আটজন আহত হন। এছাড়া দুটি গরুকেও কামড় দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে পাহারায় নামেন। রাত ১০টার দিকে কাজীপাড়া গ্রামের প্রবেশমুখসহ বিভিন্ন মোড়ে নারী-পুরুষসহ সব বয়সী মানুষকে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার রাতেই গ্রামবাসী একত্রিত হয়ে শিয়াল নিধনে অভিযান চালান। এ সময় তাদের আঘাতে একটি শিয়াল মারা যায়। তবে আরও শিয়াল থাকতে পারে আশঙ্কায় রোববার দুই গ্রামের মসজিদে মাইকিং করে বৃহৎ পরিসরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আহতরা রোববার মোহাম্মদ আলী হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেবেন বলে জানা গেছে।
এ বিষয়ে মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, “ঘটনা জানার পর আহতদের দ্রুত হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss