1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আলোচিত মিলন হোসেন হত্যার ৭নং এজাহারভুক্ত আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী), দিন গত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপ-শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের পুত্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে পূর্ব শত্রুতার জেরে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের পুত্র মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে নিহতের বাবা বাদি হয়ে বীরপলী গ্রামের শাহিন হোসেন পুত্র শামীম হোসেন (২২) কে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে গত রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মিলন হোসেন হত্যার ১নং আসামীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss