প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
স্বাধীনতার পর এই প্রথম গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রথম নারী সচিবের দায়িত্ব দেন রেহানা পারভীনকে। এর আগে মন্ত্রণালয়ের সাবেক সচিবদের তালিকাতে কোনো নারী কর্মকর্তার ছিল না।
পারভীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন। গত ২০২৫ খ্রিষ্টাব্দের ৩ জুলাই তিনি ওই পদে নিযুক্ত হয়েছিলেন। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ খ্রিষ্টাব্দে সিভিল সার্ভিসে যোগ দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে নিযুক্ত হয়েছিলেন
© All rights reserved © 2026 Coder Boss