শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি ———-অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার
রাজধানী প্রতিনিধি :
অদ্য ২২/০২/২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় শিক্ষামন্ত্রীর হলরুমে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর সঙ্গে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সঙ্গে সারা দেশ থেকে আগত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা কালে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে আলোচনা করেছেন। এসময় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। আজ ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষভাবে চাকরি জাতীয়করণের দাবি তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষকদের বেতন‑ভাতা, পদোন্নতি, এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ-সুবিধা, অবসর ভাতা, চাকরির নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করা হয়। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিশ্চিত করা না হলে দেশের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। এটি শিক্ষক ও শিক্ষার্থীর স্বার্থে একটি জরুরি ব্যবস্থা। পাশাপাশি বাস্তবসম্মত ও শিক্ষকবান্ধব নীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণ, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন। আমরা সেই দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছি। শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বহু বছর ধরে শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্ট মহল এ বৈঠককে শিক্ষকদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে দেখছেন।
© All rights reserved © 2026 Coder Boss