1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বগুড়া-৬ সদর আসলে জিয়া পরিবার থেকে উপনির্বাচনে প্রার্থী দেখতে চায় সাধারণ জনগণ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View
Oplus_131072

বগুড়া-৬ সদর আসলে জিয়া পরিবার থেকে উপনির্বাচনে প্রার্থী দেখতে চায় সাধারণ জনগণ

Pjb নিউজ ডেক্স  :

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ এই আসনে মনে করেন জিয়া পরিবার থেকে যদি ক্যান্ডিডেট না করা হয়  স্থানীয় কোন নেতাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনটা বিএনপি’র হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান কৌশলগত কারণে আসনটি ছেড়ে দেওয়ার পর থেকেই জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে জাইমা রহমানের নাম আলোচনায় উঠে আসে। নেতাকর্মীদের দাবি, বগুড়া-৬ আসনে জিয়া পরিবারের সরাসরি প্রতিনিধিত্ব বজায় থাকলে দল আরও শক্ত অবস্থানে থাকবে।

তবে একই সঙ্গে স্থানীয় কয়েকজন ত্যাগী ও পরীক্ষিত নেতার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss