বগুড়া জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারকে ফুলেল শুভেচ্ছা
রাজধানী প্রতিনিধি :
অদ্য ১৬-২-২০২৬ খ্রিষ্টাব্দ রোজ সোমবার বিকেল ৪ঃ৩০ মিনিটে রাজধানীর ভিআইপি রোডে নয়া পল্টনে স্কাউট মার্কেটের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় অফিসে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও pjb নিউজ অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, মোঃ মাহিনুর রহমান যুগ্ম আহবায় বগুড়া জেলা ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কমিটি,কামরুজ্জামাল জুয়েল ধুনট উপজেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি , মোঃ হারুনুর রশিদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া, মোঃ মশিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ভোট উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি,মোহাম্মদ জিল্লুররহমান কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি, মোঃ লাল মিয়া অধ্যক্ষ মাটিডালি স্কুল এন্ড কলেজ সহ প্রমুখ।
© All rights reserved © 2026 Coder Boss