বগুড়া জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায়
বগুড়া সদর প্রতিনিধি :
অদ্য ১৪/২/ ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় শিক্ষক কর্মচারী ঐক্য জোট বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ফেরদৌস আলম।
বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও pjb অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শাহীন। বাংলাদেশ কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, মোঃ সোহেল রানা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান এবং সবশেষে দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
উক্ত সভাটি আহ্বান করেন ও পরিচালনা করেন মোঃ মাহিনুর রহমান।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.