বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাই ছুরিকাঘাতে যুবক নিহত !!!
বগুড়া সদর প্রতিনিধি :
বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ছুরিকাঘাতে মোঃ ফাহিম (১৯) কে, গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উপজেলার মাটি টালী দক্ষিণ নওদাপাড়া গ্রামের পিতা মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃ ফাহিম (১৯), গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন, আত্মীয়-স্বজনেরা আহত ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল ১০ টার সময় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের ভর্তি করায়।
আনুমানিক ১২ টার সময় চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরেন ফাহিম। বর্তমানে লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাহিম ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতো। পৌরসভা ১৭ নং ওয়ার্ডে একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব রত ছিলো বলে, প্রাথমিকভাবে জানা গেছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.