1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বগুড়ায় অগ্রসর যুব উন্নয়ন সংস্থার আশিকুর রহমান বিশ কোটি টাকা হাতে নিয়ে উধাও!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

বগুড়ায় অগ্রসর যুব উন্নয়ন সংস্থার আশিকুর রহমান বিশ কোটি টাকা হাতে নিয়ে উধাও

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় অগ্রসর যুব উন্নয়ন সংস্থা নামে প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানের কর্ণধারসহ অন্যান্য কর্তাব্যক্তিরা। ভুক্তভোগি গ্রাহকরা তাদের টাকা না গতকাল বৃহস্পতিবার শহরের সাতমাথায় শত শত যুবতী নারী, বৃদ্ধা মানববন্ধনে অংশ নেয়। প্রতিষ্ঠানের প্রধান আশিকুর রহমান শিবগঞ্জের বিহার হাট দক্ষিণপাড়া এলাকার আব্দুল বারীর ছেলে।
এর আগে একই দাবীতে গত সোমবার কাটনারপাড়া শিববাটি বিগবাজারে প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে। পরে ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকার আহম্মেদ আলীর স্ত্রী সাবিনা আহম্মেদ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে। তার পরেও ওই প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা পলাতক থাকায় অসহায় মানুষদের কষ্টে উপার্জিত টাকা না পেয়ে গরীব ও নিম্ন আয়ের মানুষরা অজানা আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় শহরের ফুলবাড়ি, কাটনারপাড়া, বৃন্দাবন পাড়া, বারোপুর, শিববাটি, উপশহর, নারুলীসহ বিভিন্ন এলাকার শত শত নারী তাদের টাকা ফেরৎ পাওয়ার দাবিতে মানববন্ধন করে। তাদের দাবি কয়েক হাজার মানুষের টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রধান আশিকুর রহমান তাদের সাথে প্রতারণা করেছে।
মানববন্ধনে অংশ নেয়া পীরগাছা এলাকার রওজা বেগম জানালেন, তিনি ছোট ছোট শিশুদের টিউশনি করে টাকা আয় করেন। অগ্রসর যুব উন্নয়ন সংস্থায় প্রতিদিন ৪০ টাকা করে ৪টি হিসেবে দীর্ঘ এক বছর জমা রাখেন। এ ছাড়াও তার মা গরু, ছাগল পালন করে সেখান থেকে জমানো ১ লাখ টাকা প্রতিমাসে ২ হাজার টাকা করে লভ্যাংশ পাওয়ার আশায় সেখানে জমা দেন। বৃন্দবনপাড়া খেলার মাঠ এলাকার গৃহকর্মী পারুল বেগম জানালেন, তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যে টাকা আয় করেন তার একটা অংশ ওই সমিতিতে জমা করেন লভ্যাংশ পাবার আশায়। মুস্তারী জাহান প্রতিমাসে লাখে ২ হাজার টাকা হিসেবে লভ্যাংশ পাবার আশায় তিনি ও তার বোন এবং আত্মীয় স্বজন মিলে ১৬ লাখ টাকা জমা দেন ওই সমিতিতে। সমিতির কর্ণধারসহ কর্তাব্যক্তিরা পালিয়ে গা-ঢাকা দেয়ায় তারা বর্তমানে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। বারোপুরের মনোয়ারা বেগম তার প্রবাসী ছেলের পাঠানো ৪ লাখ টাকা জমা দিয়েছেন ওই সমিতিতে । এ ছাড়াও প্রতিদিন ৫০ টাকা করে দু’টি হিসেবের বিপরীতে তিনি টাকা জমা রাখেন। তাদের টাকা জমানোর এক বছর পূর্ণ হলে সমিতির কর্ণধার টাকা দেবার নাম করে সমস্ত গ্রাহকের হিসেবের বহি জমা নিয়ে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে।
এদিকে গ্রাহকরা দেখতে পান অফিস বন্ধ করে দিয়ে অগ্রসর যুব উন্নয়ন সংস্থা’র কর্মকর্তারা গা-ঢাকা দিলে সোমবার তারা ওই কার্যালয়ের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এতেও কোন কাজ না হওয়ায় তারা প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করে পুলিশে দেন এবং ফুলবাড়ি দক্ষিণ পাড়ার গ্রাহক মোছা: সাবিনা আহম্মেদ বাদী হয়ে প্রতিষ্ঠান প্রধান আশিকুর রহমান সহ ৮ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বগুড়া সদর থানায় গ্রাহকদের ২০ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। আটককৃতরা হলো, বগুড়া শহরের বাদুরতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তৌফিক হাসান (৩৩), শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকার মৃত বুদু আকন্দের ছেলে রেজাউল করিম (৫০), ও একই এলাকার আশিকুর রহমানের স্ত্রী রিতু জাহান (২৯)।
মামলায় অন্যান্য আসামীরা হলো, সুমনা আক্তার (৪৫) রোজিনা বেগম।(৩৫), মো: রাহাত (৩৭), তৌফিক হাসান (৩৩) ও মো: জাহিদুল (৩৬)।
তারপরেও মামলার অগ্রগতি না হলে গতকাল বৃহস্পতিবার তারা বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss