বগুড়া সদর উপজেলার অদ্দির গোলা বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
সদর প্রতিনিধিব
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা যায়, শাহাদৎ দধি ও মিষ্টান ভান্ডার নামের একটি দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দশ হাজার টাকা দাবি করে এক ব্যক্তি। এ সময় দোকানদার ও আশপাশের সাধারণ জনগণ তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ প্রকাশ করেন। পরে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি নিজের প্রকৃত পরিচয় দিতে চাননি। বরং একেক সময় একেক ধরনের পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রশাসন এসে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে এবং,
তাকে সার্চ করে যে তার কাছে কোন তথ্য আছে ,
তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে সে একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করে।
পরে পুলিশ তাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তার ওপর হামলা করে।।
© All rights reserved © 2025 Coder Boss