বগুড়া শাহজাহানপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক গ্রেফতারসে
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশের তৈরি একটি রিভলবার, তাজা গুলি, দেশি তৈরি অস্ত্রসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে, বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার কর হয়।
শাহজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিকের, নিজ বাড়ি তে তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি ফাকা ম্যাগাজিন ও শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রের পাশাপাশি অবৈধ নিষিদ্ধ ঘোষিত কোকেন ও ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার। একটি ভূয়া সাংবাদিক কার্ড ও দু’টি পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
© All rights reserved © 2025 Coder Boss