1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নির্বাচনে সব প্রার্থীকে সমান আচরণ ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি: বগুড়ায় ২৪ প্লাটুন মোতায়েন 

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

নির্বাচনে সব প্রার্থীকে সমান আচরণ ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি: বগুড়ায় ২৪ প্লাটুন মোতায়েন

মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া

নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলকে সমানভাবে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ—(বিজিবি)।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে  অবস্থিত অস্থায়ী নওগাঁ ব্যাটালিয়নের সদর ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

বিজিবি জানায়, তাদের দায়িত্বপূর্ণ দুইটি জেলায় মোট ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বাকি ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss