1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া প্রতিনিধি :

উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন, মোঃ শাফিন আহমেদ রন্টি। একই সাথে হোটেলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা। আজ শুক্রবার বেলা সাড়ে ৩ টায় সরাকা কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা তার জৈষ্ঠ্য পুত্র মোঃ শাফিন আহমেদ রন্টির নিকট ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিএনপি নেতা সুজাউদ্দৌলা সনজু, বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম, ফটো সাংবাদিক আল আমিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
উল্লেখ্য, হোটেল নাজ গার্ডেনটি প্রতিষ্ঠা করেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা। হোটেলটি প্রতিষ্ঠার পর থেকে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় একই পদে থেকে তিনি প্রতিষ্ঠানটির দেশ-বিদেশে সুনাম অর্জন করেন। প্রায় দুইযুগ ধরে তিনি ব্যবস্থাপনা পরিচালকের পদে দায়িত্ব পালন শেষে আজ শুক্রবার তার জৈষ্ঠ্য পুত্র মোঃ শাফিন আহমেদ রন্টিকে এই পদে দায়িত্ব হস্তান্তর করেন। একই সাথে মোঃ শোকরানা হোটেল নাজ গার্ডেনের চেয়ারম্যানের পদে দায়িত্ব গ্রহন করেন। হোটেল নাজ গার্ডেনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শোকরানা বলেন, বিএনপি সরকারের সময় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিদেশি খেলোয়াড়দের থাকার জন্য ভেন্যুর কাছাকাছি আন্তর্জাতিক মানের হোটেলে থাকার শর্ত দেওয়া হয়। তখন ১৫ দশমিক ১১ একর জমির ওপর উত্তরাঞ্চলের প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন স্থাপন করা হয়। তখন হোটেলটির উদ্বোধন করেছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফিন আহমেদ রন্টি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি উত্তরাঞ্চলে রাজনৈতি সফরে এসে এই হোটেল রাত্রি যাপন করেন। এটা আমাদের অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীসহ তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের নিকট দোয়া চাই। বাবার মত আমিও যেন হোটেল নাজ গার্ডেনের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss