1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব ডেস্ক :

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়া শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান আদৌ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  প্রতিশ্রুত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের হবে কিনা।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

এ সময় মন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করে বলেন, বর্তমানে দেশে সর্বমোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss