1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি :

বগুড়া শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সিগারেট তৈরীর উপকরণ এবং অনুমান ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার ৭৩০০০টি নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধারসহ ৩ জন আসামী গ্রেফতার।
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত বাদী অসিত কুমার ঘোষ (৬৩) গত সোমবার দিনগত অনুমানিক রাত ১ টা ৩০ মিনিটে জানতে পারেন যে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের জনৈক প্রবাসী আনোয়ার হোসেনের বসত বাড়ী ভাড়া নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্থায়ী কারখানা তৈরি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল ডার্বি ও স্টার সিগারেট তৈরী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আজ মঙ্গলবার উল্লেখিত কারখানয় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১ নং মোঃ সজিব ইসলাম (২০), পিতা মোঃ মাহবুব রহমান, ২নং মোঃ রাকিব ইসলাম (২২), পিতা মোঃ রশিদুল ইসলাম, ৩নং কামরুজ্জামান (২২), পিতা নজরুল ইসলাম, সর্ব সাং চরচরাবাড়ী দক্ষিণপাড়া, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারীগণদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে নকল রাজস্ব স্ট্যাম ৭৩ হাজার, যার রাজস্ব মূল্য অনুমানিক ৬৪,৫০,০০০/-(চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, আমেরিকান টোব্যাকো কোম্পানির ও নকল ডার্বি সিগারেট ৩২০ প্যাকেট প্রতি প্যাকেটে ১০টি শলাকা করে সর্বমোট (তিন হাজার দুইশত) শলাকা , একটি খাঁকি রংয়ের কার্টুনের মধ্যে প্যাকেট বিহীন খোলা অবস্থায় স্টার সিগারেট (দশ হাজার) শলাকা, ৮ টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে স্টার সিগারেটের তৈরীকৃত খালি প্যাকেট, যার প্রতিটি বস্তায় ৫০০টি করে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস, ও সিগারেটের প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিনের রোল ২টি (আংশিক ব্যবহৃত) উদ্ধার পূর্বক জব্দ করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় নিয়মিত মামলা রুজু পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss