বগুড়ার শাজাহানপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার!
শাজাহানপুর প্রতিনিধি :
শাজাহানপুর থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত বিবরনে জানা যায় যে, বনানী মুঞ্জু ফিলিং স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি মোটরসাইকেল স্থানীয়দের নজরে আসলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, গাড়িটির প্রকৃত মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ শাজাহানপুর থানায় যোগাযোগ করে গাড়িটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে আরও তথ্য জানার জন্য শাজাহানপুর থানায় যোগাযোগ করুন।
© All rights reserved © 2026 Coder Boss