1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় বগুড়ার ডা. উম্মে হানি পৃথ্বী

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় বগুড়ার ডা. উম্মে হানি পৃথ্বী

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বগুড়া ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী। ইতোমধ্যে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে তিনি প্রার্থী হতে পারেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
জানা যায়, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন ডা. উম্মে হানি পৃথ্বী। মেডিকেল কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির মাধ্যমে রাজনৈতিক পরিচিতি লাভের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার লাঞ্ছনার শিকার হয়েছেন এবং নানা বাধার মুখেও রাজপথে সক্রিয় ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
বগুড়ার এক ভোটার রহিম বলেন, “ডা. উম্মে হানি একজন ভালো মনের মানুষ। তিনি সব সময় আমাদের পাশে থাকেন এবং অনেক সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি যদি সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি হন, তাহলে সাধারণ মানুষের উপকার হবে।”
স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, “ডা. উম্মে হানি নারীদের জন্য সব সময় কাজ করেন। তিনি একজন ভালো চিকিৎসকও। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, “বর্তমান রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। ডা. উম্মে হানি সংরক্ষিত নারী আসনে এমপি হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা খাতে ভালো কাজ করতে পারবেন এবং মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
এ বিষয়ে ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, “আমি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। ফ্যাসিস্ট সরকারের সময়ও রাজপথে থেকে আন্দোলন করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনে সুযোগ দেয়, তাহলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “স্থানীয় নেতাকর্মীরা আমাকে সমর্থন করছেন এবং তাদের ভালোবাসা পাচ্ছি। আশা করি দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss