1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

জনতার সাথেই এক কাতারে বসে ইফতার করলেন: সেলিম ভূঁইয়া এমপি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View
Oplus_131072

জনতার সাথেই এক কাতারে বসে ইফতার করলেন: সেলিম ভূঁইয়া এমপি

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে বসে ইফতার করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। মঙ্গলবার ১০ই মার্চ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাতারে বসে একসঙ্গে ইফতার গ্রহণ করেন এ সংসদ সদস্য।

এ সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আগামী ৫ বছর সাধারণ মানুষের সেবা করতে পারি সে দোয়া করবেন। প্রাণের হোমনা ও তিতাসকে একটি আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে চাই। সেজন্য সব সময় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম ভুইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহআলম সরকার প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এমকে আনোয়ার সহ বিএনপি’র প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মার শান্তি কামনা এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss