1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় স্থানীয়দের হামলায় ০৩ পুলিশ সদস্য আহত 

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

নাটোরের সিংড়ায় স্থানীয়দের হামলায় ০৩ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—কালিগঞ্জ ফাঁড়ির কনস্টেবল মো. আশরাফুল ইসলাম, একই ফাঁড়ির এসআই বিপ্লব কুমার রায় এবং সিংড়া থানার এসআই মো. নেজাম ইসলাম। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বাকি দুই পুলিশ সদস্যকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মারাই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় গাড়িটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ জানায়, হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিয়ে দাফনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এবং সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে গেলে কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করে এবং পরে হামলা চালায়। এ ঘটনার মূল উস্কানিদাতাকে শনাক্ত করার কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss