শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাটোর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাটোর জেলা প্রতিনিধি :
অদ্য ৭/৩/২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার বিকেল ৫ ঘটিকায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন। তার সফর সংগীতের মধ্যে ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ তুহিন সহ ৬ জন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও নাটোর জেলার শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, বাশিস জয়পুরহাট জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আবু বকর সিদ্দিক,, বাশিস নওগাঁ জেলার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মোঃ গোলাম সরোয়ার স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক নুর মোহাম্মদ খোকন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাশিস নাটোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রাজশাহীর মোঃ জাহিদুর রহমান, আমজাদ হোসেন সহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ।
© All rights reserved © 2026 Coder Boss