শাজাহানপুর সহ সারাদেশে জাল সনদে স্কুল-কলেজে চাকরি: তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে জাল সনদের মাধ্যমে স্কুল ও কলেজে চাকরি নেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট তদন্তে ভুয়া সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৯০ কোটি টাকা সরকারকে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাল সনদের তালিকায় বগুড়ার শাজাহানপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও রয়েছে। এর মধ্যে গোহাইল ইসলামী উচ্চ বিদ্যালয় ও রানিরহাট কারিগরি উচ্চ বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে জাল সনদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2026 Coder Boss