বগুড়ায় জুলাই যোদ্ধা সাফি ও তার মাকে মারপিটে গুরুতর আহত করেছে: সাফিনের প্রতিপক্ষরা
গাবতলী প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নে হোসেনপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যা চেষ্টা, পরে দিন তাঁর মা হোসনে আরা বেগমের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় মোছাঃ হোসনেয়ারা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রামেশ্বরপুর হোসেনপুর গ্রামের বাসিন্দা মোখলেছার রহমান (৫৮), গত মঙ্গলবার গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন যে স্থানীয় কয়েক জনের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার রাত আনুমানিক ৯ টার সময় হোসেনপুর স্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানের সামনে মোখলেছার রহমানের ছেলে জুলাই যোদ্ধা সাফিকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পায়। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও উত্তেজনা অব্যাহত ছিল।
অভিযোগে আরো বলা হয়, পরদিন সকাল সাড়ে ১০ টা টার অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে সাফির বাড়ির পাশে অবস্থান নেয়। সাফিকে না, পেয়ে তাঁর মা হোসনে আরা বেগম (৪০) কে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর আহত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত হোসনে আরা বেগমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামী করে গাবতলী থানায় লিখত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা, সশস্ত্র হামলা ও গুরুতর জখমের অভিযোগ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2026 Coder Boss