বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনে্র জাতীয় সংসদ্ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া’র সাথে বগুড়া জেলা বাকশিশ ও বাশিস নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৮/০২/২৬ তারিখে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাকশিশ, বাশিস ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম, অধ্যাপক শাহ আলম শাহীন,এস এম ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মোঃ আব্দুল হাই, বুলবুল হোসেন,আব্দুল আলিম, জিল্লুর রহমান, রঞ্জু সহ প্রমুখ








