1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বগুড়া গোপীনাথপুর দুপচাঁচিয়া সড়কে ভ্যান ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত-দুই : আহত-এক

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

বগুড়া গোপীনাথপুর দুপচাঁচিয়া সড়কে ভ্যান ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত-দুই : আহত-এক

আক্কেলপুর প্রতিনিধি :

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর হিমাগার সংলগ্ন (গোপীনাথপুর-দুপচাঁচিয়া) সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মোঃ আব্দুল হান্নান (৫৫) নিহত। নিহত ভ্যান চালক আব্দুল হান্নান, পিতা আব্দুল গনি, সাং আয়মাপুর, ক্ষেতলাল, জয়পুরহাট ঘটনাস্থলেই নিহত। গুরুতর আহত হলেন, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মৃত্যুবরণ করেন। অপর আহত ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থাও আশঙ্কা জনক বলে জানা যায়। বর্তমানে মৃত দেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিরা মোঃ ফরহাদ হোসেন (২৪), পিতা মোঃ রবিউল, সাং-দক্ষিণ তেলাই, উপজেলা ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম, (আহত)।
নিহত মোঃ আলিব বাবু (২৩), পিতা মোঃ আবু হোসেন, সাং পশ্চিম মহিষাবান, উপজেলা- গাবতলী, বগুড়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss