1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত এমপি নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন 

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত এমপি          নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ওই পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। দলের নবনির্বাচিত এমপির এমন কঠোর অবস্থানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন—শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং পরবর্তী দিন ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করার পর এমপি শেখ ফরিদ আহমেদ মানিক তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে আটক পাঁচজনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এই বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অভিযুক্তদের আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss