1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের তিনমাথা মোড় এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে নন্দীগ্রাম থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স নির্ধারণের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss