1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বগুড়ায় মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি বৈধ কাগজ পত্র না থাকায় ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ Time View

বগুড়ায় মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি বৈধ কাগজ পত্র না থাকায় ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

মোটরসাইকেল মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি, হাইড্রলিক হর্ন ব্যাবহার ও বৈধ কাগজ পত্র না থাকার কারণে, গত মাসের (২৮ জানুয়ারী) থেকে, বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। উক্ত মোটরসাইকেলের মোট আনুমানিক ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৪ ফেব্রুয়ারি ২১টি মোটর সাইকেল আটক করা হয়, তার মধ্যে ১৭টি মোটর সাইকেলের প্রায় ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন দোকানে হাইড্রলিক হর্ন বিক্রি করায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা ডিবি পুলিশের সমন্বয়ে মোবাইল কোট পরিচালনা করে, বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত তোহা মটর্স দোকানে ৫০ হাজার টাকা, মফিজ পাগলা মোড়ে মদিনা মটর্স দোকানে ৫০ হাজার টাকা, মহিলা কলেজ রোডের এলাহী মটর্স দোকানে ৩০ হাজার টাকা, সূচী মটরস দোকানে ৩০ হাজার টাকা, জরিমানা করা হয়। এই সময় উল্লেখিত দোকান থেকে বিপুল পরিমানে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
উল্লেখ্য যে, মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি কারী, হাইড্রোলিক ব্যবহারকারীসহ আইন অমান্য করী যানবাহনের বিরুদ্ধে বগুড়া জেলা পুলিশের এ অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss