শাজাহানপুরে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সরঞ্জাম পু’ড়িয়ে ফেলা ও হু’মকির অ’ভিযোগ
বগুড়া থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিত ভাবে দাঁড়িপাল্লা মার্কার পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাঁধা সৃষ্টি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
© All rights reserved © 2025 Coder Boss