1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দুই ছিনতাই কারী একটি মুদির দোকানির ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে উধাও!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

দুই ছিনতাই কারী একটি মুদির দোকানির ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে উধাও!

মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া।

বগুড়ার শাজাহানপুরে এক মুদির দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারী।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন শাজাহানপুর সাব-রেজিস্ট্রার অফিস এলাকার মন্টু মিয়ার মুদির দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক দোকানে এসে চা ও বিস্কুট নেওয়ার কথা বলে। একপর্যায়ে দোকানের ক্যাশে রাখা নগদ টাকা, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে দ্রুত দৌড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী – মন্টু মিয়া বলেন,

“ওরা বিস্কুট নেওয়ার কথা বলে দোকানে আসে।আমি চা ও বিস্কুট বের করতেই হঠাৎ করেই ক্যাশের টাকা আর আমার মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী।
থানার ওসি তৌহিদুর ইসলাম পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss