1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য : সেনাবাহিনীর হাতে গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য : সেনাবাহিনীর হাতে গ্রেফতার

রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া।

বগুড়ার বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে, সেনাবাহিনী। গত শুক্রবার থেকে শনিবার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালীত এক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, মোঃ রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।
এই তিন কিশোর গ্যাংয়ের সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল অব্দি শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাংয়ের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র কুড়াল, ছুরি ও রাম দা। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss