1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দিনাজপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীদের মনোনয়ন ফরম বিক্রি শুরু

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ Time View

মোঃ মাহমুদুল হাসান দিনাজপুর  ::                        ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষক কর্মচারীদের জেলা সম্মেলনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ চলছে।০৬/০৯/২০২৫ইং তারিখে স্কুল,কলেজ,মাদ্রাসার বিভিন্ন উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়ন ফরম বিতরণের সময় শিক্ষক কর্মচারী ঐক্যজোট, দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তিনি সম্মেলন সফল করার লক্ষ্যে নানা পরামর্শ প্রদান করেন এবং বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।উল্লেখ্য আগামী ১৯ সেপ্টেম্বর/২০২৫, দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়াম এ বেলা ২.৩০ টায় দিনাজপুর শিক্ষক কর্মচারীদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss