1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শাজাহানপুর উপজেলার দলিল লেখক সমিতির কমিটি গঠন

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৭ Time View

মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ  :: বাংলাদেশ দলিল লেখক সমিতির (একাংশ) বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহুল আমিন। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দও এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর শাজাহানপুর উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ পুরো কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং দলিল লেখক সমাজের কল্যাণে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2026 Coder Boss

Design & Develop BY Coder Boss